মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলমের বদলি


 মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক এ রদবদলের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে আসছেন মো. বদরুদ্দোজা। অন্যদিকে, মো. মেনহাজুল আলম নতুন কর্মস্থল হিসেবে নীলফামারী জেলায় দায়িত্ব পালন করবেন।

Post a Comment

0 Comments