ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা
নতুন মেয়াদে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হবে তাকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রশাসনের
ব্রাজিলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রবীণ বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারুকে হারিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবর জানিয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে লুলা পেয়েছেন ৫১.৭৬% ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারু পেয়েছেন ৪৮.২৪ ভোট।প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে এটি লুলা দা সিলভার চতুর্থ জয়। এর আগে তিনি ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালের জানুয়ারিতে আবারও ক্ষমতায় ফেরেন।
ব্রাজিলের সংবাদপত্রগুলো লুলার জয়কে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে। এদিকে বলসোনারু লুলার জয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ফল বাতিলের দাবি করেছেন।

0 Comments